স্টাফ রিপোর্টার: শোকাবহ আগষ্ট ও শেখ রাসেলের স্মরণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে চিত্রাঙ্কণ প্রতিযোগীতা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র সাবেক সদস্য ফরিদা পারভীন। গতকাল মঙ্গলবার সকালে সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন স্কুলে শোকাবহ আগস্ট ও শিশু শেখ রাসেলের স্মরণে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন তিনি।
ফরিদা পারভীন বলেন, শিশু কিশোরদের মেধা বিকাশে বিনোদন নির্ভর এসব আয়োজন অত্যন্ত জরুরী। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে হলে সমতার প্রয়োজন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এগিয়ে নেয়ার মাধ্যমে সমাজের যে ট্যাবু আছে তা ভেঙ্গে দিতে হবে বলেও মন্তব্য করেন ছাত্রলীগ নেত্রী। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সায়মা ওয়াজেদের নেতৃত্বে বাংলাদেশে অটিজম ইস্যুতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে বলেও জানান ফরিদা।
মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এগিয়ে নেয়া, শিক্ষা ও স্বাভাবিক শিশুদের ন্যায় সম-অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার কথা জানান আয়োজক প্রধান সুবর্ণা চাকমা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান সুবর্ণা চাকমা। পরে শিশুদের মাঝে চিত্রাঙ্কন গান ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর পুরস্কার বিতরণ মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments