স্টাফ রিপোর্টার: রাষ্ট্রে সকল প্রকার বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে- বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশ গড়তে সবাইকে সংযমী হতে হবে। ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে। সংকীর্ণতা দূর করে ভালো কাজ করতে হবে। অন্যের দোষ না খুঁজে নিজের ভুল খোঁজার অভ্যাস গড়তে হবে। ঐক্যের প্রশ্নে আপসের সুযোগ নেই।
উপদেষ্টা আজ শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের ১২৫তম বার্ষিকী উপলক্ষ্যে রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকায় আয়োজিত ‘শ্রী মা সারদাদেবী ও বিশ্বজনীন ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংকট মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়ানো জরুরি। তিনি বলেন, সকল ধর্ম ও মতের মূল শিক্ষা মানবকল্যাণ—এই চেতনায় আমাদের এগিয়ে যেতে হবে। তিনি শ্রী সারদাদেবীর আদর্শের কথা উল্লেখ করে বলেন, তিনি ছিলেন মানবতার প্রতীক। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, যা আজকের বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জমিলা এ চৌধুরী এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা। বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের স্বামী ধ্যানানন্দ।
পরে উপদেষ্টা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments