দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ৩ নম্বর ইট দিয়ে সড়ক নির্মাণ করার প্রতিবাদ করায় আব্দুর রাজ্জাক (৫৯) নামে এক ব্যবসায়ীকে মারপিট করেছে ঠিকাদারের লোকজন। শুক্রবার দুপুরে উপজেলার আল্লারদর্গা মাষ্টারপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গতকাল হামলাকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোন হামলাকারীকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।
আব্দুর রাজ্জাকের অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় কান্দিরপাড়া এলাকার রাস্তা (সড়ক) ৩নম্বর ইট দিয়ে হেরিংবন্ডের (এইচবিবি) কাজ করার সময় মোবাইলফোনে ছবি তুললে ঠিকাদারের লোকজন আব্দুর রাজ্জাককে প্রাণনাশসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়। এরই জেরধরে শুক্রবার দুপুর ১২টার দিকে মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় ছাতারীপাড়া এলাকার মিলন (৪০), শামীম (২৭), প্রদীপ (৪৫), বৈরাগীরচর এলাকার মিঠু (৪২), মাজদিয়াড় মুন্সিপাড়া এলাকার মাসুদ সংগবদ্ধ হয়ে মোটরসাইকেল যোগে আল্লারদর্গা মাষ্টারপাড়া গিয়ে আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা ব্যবসার ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
উল্লেখ্য, ওই সড়ক নির্মাণের কাজের দায়িত্ব পায় আরিফ নামে এক ঠিকাদার যার নির্মাণ বরাদ্দ ৫৩, লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা। কাজটি বালিরদিয়াড় ছাতারীপাড়া এলাকার চান্দু প্রামানিকের মিলন মিলন ও ইউপি সদস্য প্রদীপ কিনে নিয়ে নি¤œমানের ইট দিয়ে দায়সারাভাবে সড়কের নির্মাণ করছিল।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments