মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মাদক বিস্তারের পরিণাম জঙ্গীবাদের মতোই ভয়াবহ। মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম ধংস হয়ে যাবে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে বিশেষায়িত ইউনিটি গঠন করতে হবে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যমের সাম্প্রতিক সংবাদে ইতোমধ্যেই দেশবাসী জেনেছে এলএসডি, আইস, খাট-এর মত মরণনেশায় আসক্ত হয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ। এছাড়া ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাজা আরো সহজলভ্য হয়ে পড়েছে। জাতির জন্য এর মত দুঃসংবাদ আর হতে পারে না। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে না পারলে জাতি হয়ে পড়বে অকর্মণ্য, উগ্র এবং অসভ্য। ধংস হয়ে যাবে তারুণ্যের অমিত সম্ভাবনা। তখন কোনভাবেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মাদক বিরোধী অভিযানে গেলো তিন বছরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে কয়েকশো কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই মাদক নির্মূলে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments