সৈয়দ মাহমুদ শাওন,রাজশাহী অফিস : রাজশাহীর তানোর পৌর শহরের অর্কিড স্কুল এন্ড কলেজের আয়োজনে নবীন বরণ, এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) শেষ বিকেলে সদরের থানা মোড়স্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অর্কিড স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলীর সভাপতিত্বে এতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন মুন্সী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অর্কিড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, কাইয়ুম আলী সহ অনেকে।
অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেন। শেষে উপস্থিত অভিভাবক, অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments