রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পাঁচ বছর সম্পর্কের পর বিয়ে করে ওই দিন নব বধূর কাছ থেকে বিদায় নিয়ে নিজ বাড়ি যাওয়ার পর থেকে লাপাত্তা রয়েছেন প্রবাসী স্বামী। উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের মোঃ কুদ্দুস খানের প্রবাস ফেরত ছেলে আলাউদ্দিন গত ১৪ জুলাই বানারীপাড়া পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের মোঃ দুলাল খান'র মেয়ে সুর্বণাকে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করেন। দীর্ঘ ৫ বছর সম্পর্কের পর তাদের এ বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে স্বর্গ সুখের ঘর পাতার স্বপ্ন দেখে সুবর্ণা কিন্তু তার সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তার শ্বশুর বাড়ির লোকদের কারণে। কান্নাজড়িত কন্ঠে সুবর্ণা বার বার মুর্চ্ছা যাচ্ছে আর বলছে আমার স্বামীকে এনে দিন, আমার স্বামীকে আমার শ্বশুর বাড়ির লোকজন আটকে রেখেছে। দীর্ঘ ৫ বছর আলাউদ্দিন সুবর্ণাকে বানারীপাড়া পৌর শহরে একটি বাসা ভাড়া করে রাখে। ঘর মালিকের সঙ্গে সুবর্ণাকে স্ত্রী পরিচয় দিয়ে আলাউদ্দিন ঘর ভাড়া করে দেয়। সুবর্ণার পরিবার তাকে বার বার অন্যত্র বিয়ে দিতে চাইলেও আলাউদ্দিন মালয়েশিয়া থেকে হাত কেটে নিজেকে শেষ করে দেয়ার হুমকি সহ সুবর্ণাকে মানসিক ব্লাকমেইলিং করেন। ফলে সরল বিশ্বাসে সুবর্ণা অন্যত্র বিয়ে করেননি। বিদেশ থেকে এসেই আলাউদ্দিন ছুটে আসে সুবর্ণার কাছে । পরে তারা কাজীর মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিন সুবর্ণাকে সময় দিয়ে শ্বাশুরির কাছ থেকে বিদায় নিয়ে আলাউদ্দিন তার বন্ধুর সাথে চলে যায় নিজ বাড়ি শাখারিয়া গ্রামে। সেই থেকে অদ্যবধি স্ত্রীর কোন খোঁজ খবর নিচ্ছেন না আলাউদ্দিন। স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে ভেঙ্গে পড়েন সুর্বণা। স্বামীর মুঠোফোনে বার বার কল দিয়ে না পেয়ে সোম ও মঙ্গলবার দু’দফা বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। সুবর্ণা বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments