সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সিলেট জেলা ও মহানগর এলাকায় ২৮৪৬ ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
এরমধ্যে সিলেট নগর এলাকায় মোট ৩৯২ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে ৩০৫টি মসজিদে ও ৮৭টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় মোট ২ হাজার ৪৫৪ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে ২ হাজার ৪৩টি ও ঈদগাহে হবে ৪১১ টি ঈদ জামাত।
সিলেট জেলা/মহানগর পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান। এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় এবং হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এসএমপি পুলিশ সূত্র জানিয়েছে, সিলেট নগরীতে ৩৯১টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহ সহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকে ৩ স্তরের নিরাপত্তা বলয় থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ২৮৪৬টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments