বিশাল ভোটের ব্যবধানে জয়ের আশাবাদী আনোয়ারুজ্জামান

প্রকাশ : 20 Jun 2023
বিশাল ভোটের ব্যবধানে জয়ের আশাবাদী আনোয়ারুজ্জামান

সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সেন্টারে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার সকাল ৮টার দিকে তিনি সপরিবারে ভোটকেন্দ্রে পৌঁছেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিয়ে বেরিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিশাল ভোটের ব্যবধানে সিলেটবাসী অবশ্যই নৌকার জয় নিশ্চিত করবেন।

শাহজালাল জামেয়া পাঠানটুলা কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

সম্পর্কিত খবর

;