বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : আইনগত সহায়তা কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রেজাকে সিলেটের শ্রম আদালতের লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (শ্রম আদালতের কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলি ইত্যাদি) প্রবিধানমালা-২০১৬ এর ৩(২) অনুসারে ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন সিলেটের শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নূরুল আলম মোহাম্মদ নিপু।
পদাধিকারবলে এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন শ্রম আদালত, সিলেট এর চেয়ারম্যান।
এ কমিটি সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও প্রবিধানমালা অনুসারে শ্রম আদালতের চেয়ারম্যান (সিলেট) কর্তৃক অর্পিত সকল দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। উক্ত কমিটির মেয়াদ মনোনয়নের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর পর্যন্ত বলবৎ থাকবে।
উল্লেখ্য যে, মাহবুব রেজা বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন। শ্রীমঙ্গল শহরতলীর বিরাইপুরে তিনি বসবাস করেন। তার দাদা মরহুম আব্দুল্লাহ বানিয়াচংঙ্গী তৎকালীন অভিবক্ত ভারতবর্ষের আসাম প্রদেশের এমএলএ ছিলেন।
সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. মাহবুব রেজাকে শ্রম আদালতের লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য হিসেবে নিযুক্তি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments