বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির নাম ব্যবহার করে বিশৃংখল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সোমবার ২ সেপ্টেম্বর দুপুর ১টা সময় নিলক্ষিয়া বাজারে নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এর আয়োজনে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতা কর্মীরা।
এবং সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ সরকার, সাবেক সভাপতি মোঃ মমতাজুর রহমান মমতাজ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাহবুর আলম, নিলক্ষিয়া ইউনিয়ন সেচ্ছা সেবক দলের সভাপতি আল আমিন, নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মিজানুর রহমানসহ আরো অনেকেই।এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়,ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ হাসপাতালসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ভাবে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নাম ব্যবহার করছে।
যার সঙ্গে নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। কেউ যদি নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির নাম ব্যবহার করে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করে আমরা ইউনিয়ন বিএনপি এর দাঁত ভাঙ্গা জবাব দেব।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments