দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে মো. জুনাইদ হোসেন সাদেক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মাছের ঘাট এলাকায় পদ্মা নদী থেকে তার ভাষমান মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশু দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর কামারপাড়া গ্রামের মো. জিয়ারুল ইসলামের ছেলে এবং দক্ষিণ পশ্চিম ফিলিপনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী ও মৃত শিশুর পরিবার সূত্রে জানাগেছে, শিশু জুনাইদ হোসেন সাদেক রোববার বিকেলে পার্শ্ববতী মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে তার খালা নাহারুল ইসলামের স্ত্রী সাগরিকার বাড়িতে বেড়াতে যায়। গতকাল সোমবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে অসাবধান বসত পড়ে গিয়ে শিশুটি ডুবে যায়। প্রায় দেড় ঘন্টা পর বাড়ির লোকজন ভাষমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন মৃত শিশুকে নিজ গ্রামে নিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে দৌলতপুর ওসি রাকিবুল হাসান জানান, দৌলতপুরের বৈরাগীরচরে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ভাষমান অবস্থায় পদ্মা নদী থেকে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments