মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ মোহনগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি আদায়ের অভিযোগে দুই সিএনজি চালিত অটোরিকশা চালককে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ জুন) দুপুরে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
দণ্ডপ্রাপ্ত চালকরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার নাগড়া এলাকার মো. ইয়াকিন মিয়া (২৫) এবং বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মো. শাকিল (৩০)। অভিযানে সত্যতা মিললে ইয়াকিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং শাকিলকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এ সুযোগে কিছু চালক ভাড়া দ্বিগুণেরও বেশি আদায় করছেন—এমন অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
ভুক্তভোগী যাত্রী ও পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা নাজিবুর রহমান তমাল বলেন, "মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যাওয়ার ভাড়া প্রতি যাত্রী ১০০ টাকা, অথচ ঈদের অজুহাতে চালকরা ২৫০ টাকা নিচ্ছেন। ময়মনসিংহের ভাড়াও দ্বিগুণ আদায় করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। নিয়মিত অভিযান হলে যাত্রীরা উপকৃত হবে।"
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালাই। অভিযানে সত্যতা মেলায় দুই চালককে দণ্ড দেওয়া হয়। ভাড়া নৈরাজ্য ঠেকাতে নিয়মিত মনিটরিং চলবে।”
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের শুক্রবার সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments