ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ রাতভর ও রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মী সহ সন্দেহজনকভাবে ৩৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলার এবং ৩ জন ভাঙ্গা উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মী। বিকালে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। বিকালে তাদেরকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি জানান,শনিবার দিবাগত রাত এবং রোববার ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা - ঢাকাগামী বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা বিএনপির নেতাকর্মী বলে প্রতিয়মান হয় এবং কয়েকজন অসংলগ্ন কথাবার্তা বলায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বেশীরভাগই সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং পাশ্ববর্তী জেলার বাসিন্দা। অপরদিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিকেলে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে জানান,তারা ঢাকা সহ বিভিন্ন স্থানে নাশকতার কাজে জড়িত থাকতে পারে। এজন্য তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে গতকাল( শনিবার) দিবাগত রাতে ভাঙ্গা পৌরসভা সংলগ্ন হাইওয়েতে কয়েকজন দুর্বৃত্ত ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে উদ্যেশ্য করে গালিগালাজ করে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ একটি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ টহল জোরদার করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments