জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কুমিল্লা জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন আয়োজন করেছে " গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ৫১তম আবর্তনের নবীনবরন ২০২৪"।
২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জহির রায়হান অডিটোরিয়াম এর সেমিনার রুমে বেলা ৩ টায় এ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকে গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ৫১তম আবর্তনের নবীনবরন এবং দ্বিতীয় পর্বে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান।
অনুষ্ঠানে চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুনীজন হিসেবে সম্মাননা পেয়েছেন এনাম মেডিকেল কলেজ এর সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মোহাতার হোসেন জুয়েল ও জিওআর্কিওলজিতে বিশেষ অবদানের জন্য ড. সৈয়দ কামরুল আহছান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা আসনের সাবেক সংসদ সদস্য হাজী আমি অর রশিদ ইয়াসিন, বিশিষ্ট সমাজসেবক হাজী এম শাহ্ জাহান, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মুহম্মদ কামরুজ্জামান। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ড. মুহম্মদ নজরুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমির হোসেন ভূঁইয়া এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নুরুল আমিন। প্রোগ্রামে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মীর হোসাইন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পরশ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments