কমরেড মণি সিংহের প্রতি সিপিবির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ : 31 Dec 2024
কমরেড মণি সিংহের প্রতি সিপিবির শ্রদ্ধাঞ্জলি

‘মুক্তিযুদ্ধবিরোধী যে কোনো আস্ফালন সহ্য করা হবে না’:রুহিন হোসেন প্রিন্স


স্টাফ রিপোর্টার:  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সামাজিক বিপ্লব সংগঠিত করার স্বপ্ন নিয়ে কমরেড মণি সিংহ তার জীবনকে উৎসর্গ করেছেন। এই সামাজিক বিপ্লবই মানুষের মুক্তি দিতে পারে। সিপিবি এই সামাজিক বিপ্লব সম্পন্ন করতে তার সংগ্রাম অব্যাহত রেখেছে। একমাত্র সমাজিক বিপ্লবের মধ্য দিয়েই সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করে দেশের অগ্রগতি নিশ্চিত করে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও শোষণ বৈষম্য মুক্ত দেশ গড়া যাবে।

সিপিবির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, এ দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা, দেশের মানুষের শোষণমুক্তি, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মণি সিংহ এর ৩৪তম মৃত্যুবার্ষিকীতে আজ ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, সকাল ৮টায়  ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটে তাঁর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের পর অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সূত্রাপুর থানা কমিটির সভাপতি কমরেড বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড গোলাম রাব্বী খানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, ডিএসকে’র পরিচালক ও সাবেক ছাত্রনেতা শামসুল আলম, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের নেতা সাইফুল ইসলাম সমীর, সূত্রাপুর থানা কমিটির সরকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি, সূত্রাপুর থানা কমিটিসহ বিভিন্ন শাখা, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কমরেড মণি সিংহ-কমরেড ফরহাদ স্মৃতি ট্রাস্ট, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কমরেড মনি সিংহের প্রতি শ্রদ্ধা জানান।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ২০০ বছরের ব্রিটিশবিরোধী সংগ্রাম, ২৪ বছরের পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রামের পটভ‚মিতে ১৯৭১ সালে অস্ত্র হাতে এ দেশের আপামর মানুষকে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্ত দানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এই সংগ্রাম গড়ে তোলা, মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এবং দেশ-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে কমিউনিস্ট পার্টি ও কমরেড মণি সিংহের ভূমিকা ছিল অন্যতম। 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল ১৯৭২ এর সংবিধান। ওই সংবিধানের মূল ভিত্তি ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ। যা এই দীর্ঘ সংগ্রামের পটভ‚মিতে রচিত হয়েছিল। দেশবাসী এটাকে গ্রহণ করেছিল। যা এখন আরও বেশি প্রাসঙ্গিক। ওই সংবিধানে অসম্পূর্ণতাও ছিল, এখনো আছে। ১৯৭২ সালেই সিপিবি তৎকালীন সরকারের কাছে ওই অসম্পূর্ণটা তুলে ধরে সংশোধনের কথা বলেছিল। এরপর বিভিন্ন সময় সংবিধান সংশোধনের মাধ্যমে নানা কানুন, অগণতান্ত্রিকতা এই সংবিধানে সংযুক্ত করা হয়েছে । এছাড়া সময়ের বিবেচনায় মানুষ এবং দেশের প্রয়োজনে এই সংবিধানকেও উন্নত করা দরকার। কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি কেউ কেউ এই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া, এমনকি ‘কবর’ রচনা করার কথাও বলছে। বাংলাদেশকে মানে, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মানে, এমন কেউ বা কোন শক্তি একথা বলতে পারে না। স্বাধীনতাবিরোধী বা দেশবিরোধীরাই এসব কথা বলতে পারে। মুক্তিযুদ্ধবিরোধী যে কোনো আস্ফালন সহ্য করা হবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা গণতন্ত্র, বৈষম্যমুক্ত, শোষণমুক্ত অসাম্প্রদায়িক দেশ করতে পারেনি। এরপর বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশেষ করে ১৯৯০’র গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ এ বছরের জুলাই-আগস্টের হাজারো মানুষের জীবনের বিনিময়ে অভ‚তপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেশবাসীর সামনে এসেছে ।

তিনি বলেন গত এক দশক ধরে সিপিবিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি দুঃশাসনের অবসানের লক্ষ্যে সংগ্রাম করে চলেছিল। আমরা এই সময় আওয়াজ তুলে ছিলাম, ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোল’। এসব সংগ্রামে আমাদের দলের নেতাকর্মীরাও জীবন দিয়েছে, জেল-জুলুম অত্যাচার সহ্য করেছে। 

আজ এই বিজয়কে ছিনিয়ে নিতে নানা ধরনের অপশক্তি প্রচেষ্টা চালাচ্ছে। রাজনীতিতে নতুন নতুন বর্ণচোরাদের দেখা মিলছে। এরা চটকদার কথার মধ্য দিয়ে, আরেক ধরনের ভয়ের রাজত্ব তৈরি করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য-সংস্কৃতির ওপর আঘাত আনতে দ্বিধা করছে না। 

তিনি এসব অপশক্তিসহ পতিত স্বৈরাচার, আধিপত্যবাদী-সাম্রাজ্যবাদী অপশক্তিকে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪’র আকাক্সÿা বা¯Íবায়নে সিপিবি দায়িত্বশীল ভ‚মিকা পালন করছে।  তিনি দেশের বিবেকবান সচেতন মানুষকে এই সংগ্রামে সমবেত হওয়ার আহ্বান জানান।

তিনি আগামী ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিতে শ্রমজীবী মানুষসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। 


সম্পর্কিত খবর

;