বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় " উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, রাউত নগর বিডি- ০২৭৩ "এর শিশু নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক প্রকল্পের মিলয়াতনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ঠ) সকাল ১০টায় প্রকল্পের সভাপতি সিংরাই সরেন মানিক এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, প্রকল্পের ম্যানাজার গনেশ মার্ডী, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির এডভোকেট আবু তোরাব মানিক, পালক-স্যোসাল ওয়ার্কার ইসুদান বাড়ৈ, সাংবাদিক মশিউর রহমান, সাংবাদিক বিজয় রায়, প্রকল্পের সদস্য বুধু সরেন, অভিভাবক জোসেব সরেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সুবিধাভুগি রেজিষ্ট্রেশন কৃত শিশুদের অভিভাবক বৃন্দ। এখানে শিশুদের নিরাপত্তা নিয়ে বিষদ ভাবে আলোচনা করা হয়ে।
এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রকল্প ম্যানাজার বলেন, এখানে পিছিয়ে ও ঝরে পড়া শিশুদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ০ - ৪ বছর শিশুদের রেজিষ্ট্রেশন করা হয় এবং শিশুর ২১বছর পর্যন্ত
আর্থিক সহায়তা করাই এই প্রকল্পের কাজ। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে ২৮৪টি পরিবারের মোট ৩৫৩ টি শিশুকে আর্থিক ভাবে সহায়তা করা হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের টিউটর সুজ্যোতি টুডু।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments