মো.পাভেল ইসলাম রাজশাহী: পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগানে রাজশাহীতে কমিউনিটি পুলিশং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ টার দিকে নগরীর আলুপট্রি মোড় থেকে র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে রাজশাহী কলেজে এসে র্যালি শেষ হয়।
র্যালিতে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে ও সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বান প্রফেসর ড. আব্দুল খালেক,সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার,র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার,রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল,মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু,রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল খালেকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভার আগের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু,নারী যুবক ও বৃদ্ধ ১০ জনের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ এই মূলমন্ত্রের ভিত্তিতেই কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের পরিচালিত হয়ে আসছে। পুলিশ নিজে একা জনগণের সেবা করতে পারে না তাই সকলকে নিয়ে কাজ করে যেতে চাই। কমিউনিটি পুলিশিং সেটাই করে যাচ্ছে। করোনা কালিন সময়ে আপনারা দেখেছেন কিভাবে রাতদিন কাজ করেছি। এতে কমিউনিটি কার্যক্রমের সাথে জড়িত সকলেই সহযোগিতা করেছেন।
রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় এই সেবা কার্যক্রম আরো জোরালো ভূমিকা রাখে। রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছি। অপরাধ নির্মূলে মহানগরীতে ৫০০ সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ কমাতে সক্ষম হয়েছি। সাইবার ক্রাইম ইউনিট গঠন করে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মহানগরীতে যে ভাবে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়েছিলো সেগুলো নিয়ন্ত্রণ ও অভিভাবকদের ডেকে আমরা সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছি। আগামীদিনে আমরা জনগণ ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশা ও সংগঠনের সাথে কাজ করে জনগণের সেবা করে যেতে চাই।
আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং যে ভাবে কার্যক্রম চালিয়ে আসছে তা সত্যিই প্রশংসনীয়। এই কমিউনিটি পুলিশ সমাজের মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং সহ অন্যান্য অপরাধ মূলক কাজ করছে। করোনাকালীন সময়ে নগর পিতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় বিভিন্ন সেবামূলক কাজ করে প্রসংশা কুড়িয়েছেন। এমন কার্যক্রম আগামীদিনে আরো গতিশীল হবে এমনটায় প্রত্যাশা করেন তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments