স্টাফ রিপোটার: এসএসসি ও সমমান পরিক্ষায় কেন্দ্রে আসা সমস্যায় পড়া পরিক্ষার্থীদের প্রেক্ষাপট অনুযায়ী নানা সহায়তা দিয়েছে ডেমরা থানা পুলিশের কুইক রেসপন্স টিম।
বৃহস্পতিবার ডেমরা থানা এলাকায় ভুলক্রমে অন্য কেন্দ্রে আসা পরিক্ষার্থীদের সঠিক কেন্দ্রে মোটর সাইকেল ও পুলিশের গাড়িযোগে দ্রুত পৌঁছে দেওয়া, পরিক্ষার্থীদের মাঝে কলম প্রদান, আসন খুঁজে না পাওয়া ছাত্র-ছাত্রীদেরকে রোল অনুযায়ী দ্রুত আসন খুঁজে দেওয়া, ভয়ে কাতর ও আতঙ্কিত পরিক্ষার্থীদের শান্তনা ও পানির বোতল প্রদান সহ নানা সহযোগীতায় দেওয়া হয়েছে।
ডিএমপির ওয়ারী বিভাগের উদ্যোগে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলামের নেতৃত্বে ও ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই বিলাল আজাদের নেতৃত্বে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সহ ডেমরা থানাধীন কয়েকটি কেন্দ্রে এ সেবা দেওয়া হয়েছে। এদিন পরিক্ষার্থীরা জরুরী মুহুর্তে পুলিশের কুইক রেসপন্স টিমের সেবা পেয়েছে বলে অভিভাবকরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডেমরা ফাঁড়ির ইনচার্জ বিলাল আজাদ বলেন, চলতি এসএসসি ও সমমান পরিক্ষায় শেষ পর্যন্ত পুলিশের কুইক রেসপন্স টিম পরিক্ষার্থীদের সহায়তায় নিয়োজিত থাকবে। অনেকে ভুলে প্রবেশপত্র ও অন্যান্য জরুরী জিনিস ফেলে আসে বা কেন্দ্র ভুল করে। এক্ষেত্রে কুইক রেসপন্স টিম দ্রুত সহায়তা দিয়ে থাকে। এছাড়াও অন্যান্য সমস্যায় পড়া পরিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগীতা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, পরিক্ষার্থীরা অনেকেই ভয় ও আতঙ্কে থাকে। এ সময় কেন্দ্রে আসতে গিয়ে তারা অনেক ভুল করে বসে। অথচ সময় স্বল্পতার কারণে সমস্যায় পড়লে কি করবে তা এলোমেলো করে ফেলে। ঠিক এ সময়টায় সমস্যা সমাধানের সেবা দিবে পুলিশ যা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments