ডেস্ক রিপোর্ট: আজ ২৬ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কর্মসুচিতে উপস্থিত ছিলেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মোঃ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ও জাসদের জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ সামসুল ইসলাম সুমন, জাতীয় যুব জোটের অর্থ সম্পাদক সৈকত ইসলাম, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন বাচ্চু, তসিকুল ইসলাম প্রমুখ।
আজ সকাল ১১টায় মিরপুর ৮নং ওর্য়াডের সাইদুর রহমান নিউটন টাউন হলে জাসদ ঢাকা মহানগর পশ্চিমের ভারপ্রাপ্ত সভাপতি রাশ মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকামহানগর পশ্চিমের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। প্রতিনিধি সভা উদ্ধোধন করেন, জাসদ সহ-সভাপতি ও ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতার। বক্তব্য রাখেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, নইমুল আহসান জুয়েল, মীর্জা মেঃ আনোয়ারুল হক, জাসদের কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, জাসদের সহ-সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, সাংগজাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, মুহাম্মদ সামসুল ইসলাম সুমন, ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজা প্রমুখ।
ঢাকা মহানগর পশ্চিমের প্রতিনিধি সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, স্বাধীনতা আমাদের মাথা উচু করে চলার সোনার দরজা খুলে দেয়। কিন্তু স্বাধীনতার ৫০ বছরের পরও এখনো জঙ্গী-রাজাকারের আক্রমন চলছে। আবার ঘরের ভেতর দুর্নীতিবাজ ও দলবাজদের উৎপাত চলছে। দুর্নীতির ও বাজার সিন্ডিকেটের মাধ্যমে জনগনের পকেট কাটছে এবং পেটে লাথি মারছে। দেশ ও জনগণ বাঁচাতে জঙ্গী-সাম্প্রদায়িক রাজাকারদের চক্রান্ত আটকাতে হবে এবং ঘরকাটা ইদুর-দুর্নীতিবাজদের ধবংস করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতাকে আরও অর্থবহ করতে, মানুষকে আরোও হাসিখুশি রাখতে বন্দুক-বুলেটে জঙ্গী-রাজাকারদের ধবংস ও সুশাসনের চাবুকে দুর্নীতিবাজদের শায়েস্তা করতে হবে। জনাব ইনু বলেন,জঙ্গী-রাজাকারদের জন্য বুলেট ও দুর্নীতিবাজ-দলবাজদের জন্য সুশাসনের চাবুকই দেশকে নিরাপদ করবে, জনগণকে হাসিখুশি রাখবে। তিনি বলেন, দুর্নীতিবাজ আর বাজার সিন্ডিকেট দমন করতে সমাজতন্ত্রের চশমা পরতেই হবে। তিনি আরও বলেন, বিপদে ও অন্ধকারে মশাল’ই ভরসা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments