আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: 'বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। ২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে ৩ দিনব্যাপী ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। পরে এ উপলক্ষে কৃষি অফিস চত্ত্বরে ইউএনও’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও এমপি’র প্রতিনিধি শাহ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দসহ সাংবাদিকগণ, কৃষি অফিসের অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন কৃষক ও নার্সারির মালিক, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছ এবং উৎপাদিত কৃষিপণ্য ও বালাই ব্যবস্থাপনা নিয়ে ১৪ টি স্টল স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার জানান, মানুষকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments