শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব গজারীকুড়া গ্রামে বোরো ধান ক্ষেত থেকে আধা পাকা অবস্থায় ভোরে ওই গ্রামের মৃত আঃ ছাত্তারের পুত্র আন্নাছ আলী (৫০) গংরা ধান কেটে নিয়ে যায়। ৪ মে ২০২২ বুধবার সকাল ৫ ঘটিকায় পূর্ব গজারীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের বর্তমান মেম্বার মোঃ হামিদুল্লাহ মিয়ার পূর্ব গজারীকুড়া মৌজায় ৩০ শতাংশ জমিতে চলতি বছর বোরো ধান রোপন করে। আধা পাকা অবস্থায় ৪ মে বুধবার ভোর ৫ ঘটিকার সময় আন্নাছ আলী পূর্ব পরিকল্পিতভাবে তার লোকজন নিয়ে চুরি করে ওই ধান কাটতে থাকে। এসময় হামিদুল্লাহ খবর পেয়ে আন্নাছ আলীকে বাঁধা দেয়। কিন্তু আন্নাছ আলী বাঁধা না মেনে উল্টো হামিদুল্লাহকে দেশীয় প্রাণনাশক অস্ত্র সস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে ৩০ শতাংশ জমির ধান কেটে নিয়ে যায় সন্ত্রাসী আন্নাছ আলী গংরা। এ ব্যাপারে হামিদুল্লাহ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments