দুদককে চ্যালেঞ্জ জানিয়ে জয়ের ফেইসবুক পোস্ট

প্রকাশ : 24 Dec 2024
দুদককে চ্যালেঞ্জ জানিয়ে জয়ের ফেইসবুক পোস্ট

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশনকে (দুদুক) চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে-আমরা এসব অনিয়মে জড়িত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে এমন চ্যালেঞ্জ জানান তিনি।

সজীব ওয়াজেদ জয় ফেইসবুক পোষ্টে লিখেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোন সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোন অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমান টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি।

১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয়। আমরা লেনদেন এর সাথে 'সম্পৃক্তৎ বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি কমিশনকে চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা আমরা এসব অনিয়মে জড়িত।

তিনি আরও লিখেন, অবৈধ ইউনুস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে।

সম্পর্কিত খবর

;