তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলা টিভির ৭ম বর্ষে পদার্পন অনুষ্ঠান পালিত হয়েছে। শুক্রবার (১৯ মে) সকালে পৌরশহরের সৈনিক সুপার মার্কেটের তানোর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।
তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী শিক্ষক বকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।
বাংলা টিভির তানোর উপজেলা প্রতিনিধি ও তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি ও প্রভাষক মফিজ উদ্দীন সরকার।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সম্পাদক সামসুজোহা, অর্থ সম্পাদক বিশ্বজিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লুৎফার রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রাহীম, দপ্তর ও প্রচার সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য নয়ন কুমার ও পাপ্পু কুমার, ফটো সাংবাদিক সৈয়দ শাওন মাহমুদ, বাপ্পী কুমার, হাসিবুল ইসলাম, পত্রিকা বিক্রেতা আব্দুল মান্নান সহ অনেকে।
শেষে আনুষ্ঠানিক ভাবে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments