ডেস্ক রিপোর্ট: ঢাকা ব্যাংকের বিভিন্ন রিটেইল ব্যাংকিং সেবায় মেটলাইফ এজেন্টদের (ফিল্ড ফোর্স) বিশেষ সুবিধা দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ ও ঢাকা ব্যাংক লিমিটেড। দেশের আর্থিক খাতে প্রথমবারের মত এ ধরনের চুক্তি সম্পন্ন করা হয়েছে ।
এ চুক্তির আওতায় ঢাকা ব্যাংকের সঞ্চয়ী হিসাব, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ ও গৃহঋণ নেয়ার ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেনমেটলাইফ এজেন্টরা। বিশেষ এই সুবিধাগুলো এমনভাবে নিয়ে আসা হয়েছে যেন তা মেটলাইফ বাংলাদেশের এজেন্টদের আর্থিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেটিং অফিসার মো. মোস্তাক আহমেদ।
মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন বলেন, “বিমা খাতে এজেন্টরা ক্রেডিট কার্ড ও ঋণের সুবিধা নিতে গিয়ে প্রায়ই প্রতিবন্ধকতার মুখোমুখি হন। ঢাকা ব্যাংকের সাথে চুক্তিটি এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ, এর মধ্য দিয়ে আমাদের এজেন্টরা খুব সহজেই প্রয়োজনীয় আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। এজেন্টদের সহায়তায় এবং তাদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে এই চুক্তি একটি গুরুত্তপূর্ণ পদক্ষেপ।”
ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেটিং অফিসার মো. মোস্তাক আহমেদ বলেন, “যাত্রার শুরু থেকেই গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা নিয়ে আসছে ঢাকা ব্যাংক। যুগান্তকারী এই উদ্যোগে মেটলাইফের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।”
বিমা খাতের এ উদ্যোগের মাধ্যমে এর দেশের বিমা এজেন্টদের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন: মুখ্য নির্বাহী আলা আহমদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন, হেড অব এজেন্সি সার্ভিসেস ফারজানা ইয়াসমিন, হেড অব সেন্টার অব এক্সেলেন্স কাজী ফারুকী, এবং ঢাকা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমরানুল হক, উপ ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি ডিভিশন মো. মাহবুবুর রহমান, ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মোসলেহ সাদ মাহমুদ। অনান্য কর্মকর্তাবৃন্দ ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments