আন্তর্জাতিক ডেস্ক: ভবারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে দিয়েছে। এ ঘটনায় আন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় প্লাবিত হয়েছে ১৪০০ গ্রাম এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজারের বেশী মানুষ।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সাংবাদিকদের জানিয়েছে, ১৯৮৮ সালের পর এটি পাঞ্জাবের সবচেয়ে ভয়াবহ বন্যা। ভারী বর্ষণে নদীর পানি বিপদ সীমার কাছাকাছি যাওয়ায় রাজ্যের সবগুলো জেলা আক্রান্ত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, অন্ত ২০ হাজার মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য শতাধিক ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, এডিআরএফ ও স্থানীয় প্রশাসনের শতাধিক দল কাজ করছে। হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments