ডেস্ক রিপোর্ট: কামরাঙ্গীরচর থানার নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ ৫৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গোলাম রসুল শামীম, লালবাগ থানার মামলায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ সেন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার আলী তাইয়াব, স্বেচ্ছাসেবক দল ২৪ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি সোহাগ হোসেন বিপ্লব, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ—সভাপতি আরমান মিয়া, ২৩ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজিবুর রহমান সাঞ্জু এবং সাবেক কমিশনার আলতাব হোসেন মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত কতৃর্ক তাদের জামিন নাকচ ও কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৭ জানুয়ারী প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী অবৈধ সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আদালতকে দিয়ে ফরমায়েশী সাজা প্রদান, জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। আর সেটিরই ধারাবাহিকতায় উল্লিখিত নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের এ ধরণের জুলুম প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন—সংগ্রামে ঝাঁপিড়ে পড়তে হবে।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে মিথ্যা মামলাায় বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লিখিত নেতৃবৃন্দের সাজা বাতিল এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments