স্টাফ রিপোটার: লাঙলের পক্ষে ভোট চেয়ে ঢাকা ৪ আসনের শ্যামপুর ও কদমতলীতে চারটি নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। মঙ্গলবার দিনব্যাপী গণসংযোগকালে তিনি
মঙ্গলবার দিনব্যাপী ৫৮ নং ওয়ার্ডের রাজাবাড়ি, নেমা শ্যামপুর, ওয়াসা রোড, পাল পাড়া, শিল্পাঞ্চল, ৫২ নং ওয়ার্ডের মুরাদপুর, মেডিকেল রোড, ৫৯ মোহাম্মদবাগ, পূর্ব কদমতলী, মেরাজনগর, চাকদা, ঢাকা ম্যাচ, ওয়াসা কলোনীতে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ চলাকালে বাবলা শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ডের আলমবাগ, ৫৯ নং ওয়ার্ডের মোহাম্মদ বাগ চৌরাস্তা, মীর হাজির বাগ এবং কদমতলী থানার ৫২ নং ওয়ার্ডে জিরো পয়েন্টে চারটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
পথসভায় বাবলা বলেন, জাতীয় পার্টির শাসনামলে যেমন দেশ শান্তিতে ছিলো এবং দূর্নীতিমুক্ত ছিলো, তেমনি তার আদর্শে যারা উজ্জীবিত তারাও দূর্নীতি করতে পারে না। লাঙল শান্তির প্রতীক। অত্র এলাকায় শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করতে এবং অসমাপ্ত কাজ দ্রুত সম্পূর্ণ করতে লাঙল মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন বাবলা।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, শাহনাজ পারভীন, সুলতানা আহমেদ লিপি, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজলসহ জাতীয় যুব সংহতি, ছাত্রসমাজ, মহিলা পার্টি এবং শ্রমিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments