বরিশাল অফিস: বরিশাল নগরী থেকে দুইদিন ধরে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছে। এঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ৫২৩। তিনি গত মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেলের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয়ে ছিলেন।
নিখোঁজ সৈয়দ মো. আবুল বরকত (৪৫) নগরীর দক্ষিণ আলেকান্দার সিএন্ডবি পুল সংলগ্ন এলাকার মিরা বাড়ির বাসিন্দা। অ্যাডভোকেট সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি বলেন, পরিবার থেকে সুনির্দিষ্ট কোন কারন উল্লেখ করেনি। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধ্যানে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সন্ধ্যান পাওয়া যাবে।
নিখোঁজের স্ত্রী জহুরা লাইজু বলেন, মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার স্বামী ছেলের জন্য ওষুধ আনতে বাসা থেকে বের হন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি ফিরে না আসায় তার মোবাইল নাম্বারে কল দেই। কিন্তু বন্ধ পাই। এরপর আত্মীয় স্বজন অনেকের কাছে খোঁজ করেও কোন হদিস পাইনি। শেষে বুধবার থানায় জিডি করেছি। এ ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামী ব্যবসায়ী। সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে তার সাথে একটি পক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল। আমি চাই আমার স্বামী সুস্থ-স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসুক।
ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, আমরা চেষ্টায় আছি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments