ডেস্ক রিপোর্ট; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ ঢাকার লাগোয়া গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় জীববৈচিত্র্যপূর্ণ বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। পূর্বাচলের এই ১৪৪ একর সংরক্ষিত বনভূমিকে ইতোপূর্বে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে ৪৪টি পরিবার ১৫৫টি স্থায়ী ও অস্থায়ী ঘরবাড়ি নির্মাণ করে। আজ এ স্থাপনাসমূহ উচ্ছেদের ফলে ১৪৪ একর বনভূমির পুরোটাই অবৈধ দখল মুক্ত হলো।
অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেয় বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা। সহযোগিতা করে রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, রাজউক ও বন বিভাগ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments