ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ : 03 Mar 2022
No Image

আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ওসি (তদন্ত) সারোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সামছুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, শাহ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ। সভায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সম্পর্কিত খবর

;