পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আদাল চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম। জানা গেছে, বিচারপ্রার্থীদের জন্য এবার পঞ্চগড় আদালতে নির্মিত হলো আধুনিক সুযোগ-সুবিধাসহ এই বিশ্রামাগার বা ‘ন্যায়কুঞ্জ’।
সোমবার (২১ জুলাই) সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।
প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে আদালত চত্বরে এই ন্যায়কুঞ্জ নির্মাণ করেছে গণপূর্ত অধিদপ্তর। এটাই পঞ্চগড় আদালতে বিচারপ্রার্থীদের জন্য প্রথমবারের মতো নির্মিত এমন কোনো বিশ্রামাগার। দৃষ্টিনন্দন এই ভবনে রয়েছে বসার সুব্যবস্থা, মাতৃ কর্নার, সুপরিসর টয়লেট এবং ক্যান্টিন। এতে করে বিচারপ্রার্থীরা অপেক্ষারত অবস্থায় কিছুটা স্বস্তিতে সময় কাটাতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধন অনুষ্ঠানে বিচারপতি কে এম হাফিজুল আলম র্ভাচ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, এর আগে আদালতে বিচারপ্রার্থীদের খোলা আকাশের নিচে অবস্থান করতে হতো। অসুস্থ মানুষ ও মায়েদের জন্য বিশ্রামের কোন ব্যবস্থা ছিলো না। আমরা বিচার প্রার্থীদের কথা চিন্তা করেই এই ন্যায়কুঞ্জ নির্মাণের উদ্যোগ নেই। এর মাধ্যমে আদালতে নতুন মাত্রা যোগ হলো। এখানে মানুষজনের বসার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, টয়লেট ও ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। এছাড়া আদালতে আমরা হেল্পডেস্ক নির্মাণ করেছি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ, পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি এম এ বারী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব উল হোসেনসহ আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন। পরে ন্যায়কুঞ্জের সামনে বৃক্ষরোপন করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments