আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়িতে ২০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে টেয়ার্স অফ লাভ সংগঠনের চাইল বিতরন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) দুপুরে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ চাল বিতরন অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন টেয়ার্স অফ লাভ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কানাডা প্রবাসী সামান্তা সাবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসার মো,আব্দুল হাকিম। চাল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো, গোলাম মোস্তফা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো, সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, রাজনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো,হানিফ উদ্দিন, সমাজ সেবক মো,শফিকুল ইসলাম, এনায়েত আলী, টেয়ার্স অফ লাভ সংগঠনের সদস্য মোহ,আম্মার হোসেন, মোও,আব্দুল কাইয়ুম, মো,মুজাহিদ ও ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে এলাকার অসহায় হতদরিদ্র ২০০ পরিবারের মধ্যে প্রতিজনকে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক গন উপস্থিত ছিলেন। উল্লেখ্য,টেয়ার্স অফ লাভ সংগঠনটি দীর্ঘ দিন ধরে দেশের দুর্যোগ কালীন সময়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা, অসহায় হতদরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা সহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামে ২০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরন করে সংগঠনটি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments