মোংলা (বাগেরহাট) থেকে মো. নূর আলমঃ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোডেক স্বপ্নযাত্রা প্রকল্প'র আয়োজনে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৭ আগস্ট বুধবার সকালে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা এবং শোক র্যালীর আয়োজন করা হয়।
বুধবার সকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের বাগেরহাট জেলা সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাংবাদিক হাছিব সরদার প্রমূখ। আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা শেষে শিক্ষার্থী ও শিশু কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে শোক র্যালী বের হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments