স্টাফ রিপোর্টার: পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করা সম্ভব। কারণ ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।
আজ রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘Policy Dialogue Reviving Dhaka's Rivers: Policy Options for Sustainable Management’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকাসহ সারাদেশের নদীগুলোর তালিকা তৈরি করছে। যাতে দ্রুত সময়ে এসকল নদীর বর্জ্য অপসারণ করা যায়। ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং ৮টি বিভাগের ৮টি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এসকল নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে।
উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সহযোগিতা থাকলে এবং জনগণ এগিয়ে আসলে নদী বাঁচানো অসম্ভব নয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ছোটো ছোটো পয়ঃনিষ্কাশন স্থাপন করতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবদুস সামাদ। বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো. জাকারিয়া, পাবলিক হেলথ স্পেশালিষ্ট ড. অনুপম হোসেন, প্রফেসর মো. জুলফিকার আলী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments