ডেস্ক রিপোর্ট: চোটের কারণে ২০২১ সালের বড় এক অংশ কেটেছে মাঠের বাইরে। ২০২২ সালের শুরুতেই তামিম ইকবাল নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানোর মত এক সিদ্ধান্ত। বিসিবির সঙ্গে বারবার বৈঠকের পরও তামিম তার সিদ্ধান্তে অনড় বলে জানা গেছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘২৪ জানুয়ারি তামিমের সাথে আমাদের লম্বা একটা মিটিং হয়েছে। ২৫ জানুয়ারি আবারও বোর্ড সভাপতিসহ আমাদের একটা মিটিং হয়েছে- তামিম ও তার পরিকল্পনা নিয়ে।
তামিম তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ীই ক্রিকেট ক্যারিয়ারের বাকি সময়টুকু সাজাতে চান, যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য কোনো জায়গা নেই। জালাল ইউনুস বলেন, ‘তামিমের পরিকল্পনাটা আমি বলতে পারছি না, আপনারা তামিমের মুখেই শুনতে পারবেন। তবে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে। সে সেভাবেই এগোতে চাচ্ছে। কাজেই এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না।’
তিনি আরও বলেন ‘অবশ্যই, আমরা তো চাই তামিম টি-টোয়েন্টি চালিয়ে যাক। এটা আমি আগেও বলেছি- তামিম সাকিব, মুশফিক, রিয়াদ ওরা এখনও আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সেই দৃষ্টিকোণ থেকেই তামিমের সাথে কথা বলেছি।’-ইত্তএফাক
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments