ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ঈদুল আজহার খুশিকে আরও বাড়িয়ে দিতে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নাম্বার সিরিজ, সি সিরিজ, নারজো সিরিজ ও জিটি সিরিজে থেকে আকর্ষণীয় সব স্মার্টফোন। যেসব গ্রাহক ২০,০০০ টাকার মধ্যে ডিভাইস খুঁজছেন, তাদের জন্য আছে এন্ট্রি-লেভেল ফোন রিয়েলমি সি১১ ২০২১, নারজো ৫০আই, সি২৫ওয়াই, সি৩১, সি২৫এস ও বাজারে নতুন আসা স্টাইলিশ সি৩৫। ২০,০০০ থেকে ২৭,০০০ টাকার মধ্যে গ্রাহকরা পাবেন রিয়েলমি ৯আই, রিয়েলমি ৮ ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ বাজারে নতুন আসা রিয়েলমি ৯ ফোরজি। যেসব গ্রাহক আরেকটু উন্নত স্মার্টফোন (ফ্লাগশিপ) ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে জিটি মাস্টার এডিশন ও জিটি নিও ২।
ঈদ পর্যন্ত যেকোনো রিয়েলমি স্মার্টফোন কিনলে গ্রাহকরা স্পেশাল রিয়েলমি স্পোর্টস ওয়াটার বোতল পাবেন। এছাড়া রিয়েলমি সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নারজো ৫০ এর ৬ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্ট, ভ্যাট ছাড়া যার দাম পড়বে মাত্র ২১,৯৯৯ টাকা।
তরুণ প্রজন্ম কেন্দ্রিক এই স্মার্টফোন ব্র্যান্ডটি গ্রামীণফোন আয়োজিত ‘ঈদ ডিভাইস ফেয়ার @জিপিসেন্টার’ শীর্ষক ফোরজি স্মার্টফোন মেলায় অংশ নিচ্ছে। ১৬ জুলাই পর্যন্ত এই মেলা চলবে। ঈদকে সামনে রেখে আয়োজিত এ মেলায় পাওয়া যাবে রিয়েলমি সি সিরিজ ও নাম্বার সিরিজের বিভিন্ন ফোরজি ডিভাইস। এছাড়া, এই মেলা থেকে প্রতিটি ডিভাইস কেনার পরপরই গ্রাহকরা পাবেন গ্রামীণফোনের পক্ষ থেকে আকর্ষনীয় অফার। মেলা থেকে ফোরজি স্মার্টফোন কিনলে গ্রামীণফোনের পক্ষ থেকে গ্রাহকরা পাবেন ১ বছরের জন্য ১২ জিবি ফ্রি ইন্টারনেট (প্রতি মাসে ১ জিবি করে)।
উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments