রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, একটি-দুটি দল নির্বাচন ভন্ডুল করার জন্য সাধ্যমতো চেষ্টা করছে। দেশের জনগণ জেগে উঠেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন না দিয়ে কেউ পালাতে পারবে না।
পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন ভুলে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সরকারপ্রধান ড. ইউনূস যে ওয়াদা করেছেন, তা বাস্তবায়নেরও দাবি জানান তিনি।
সোমবার বরিশাল মহানগরীর ফজলুল হক অ্যাভিনিউতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
জয়নুল আবেদীন বলেন, শেখ হাসিনা ১৭ বছর দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গুম-খুনের রাজনীতি করেছেন। দেশের মাটিতেই তাঁর বিচার হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। সেই ভোট ফেব্রুয়ারিতে হবে, এর ব্যত্যয় ঘটার কোনো আশঙ্কা নেই।
কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, আবু নাসের মো. রহমতুল্লাহ, বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক রওনাকুল ইসলাম টিপু, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন প্রমুখ।
এর আগে দুপুর থেকে সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হন। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তাঁরা। সমাবেশ শেষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments