ডেস্ক রিপোর্ট: শুভ বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট’র শুভ জন্মদিন। এই দিনে জেরুজালেমের বেথলেহেম নগরীর কাছাকাছি এক গোয়াল ঘরে জন্ম নেন শিশু যিশু। খ্রিস্টান সম্প্রদায়ের সামনে মহাসম্মানিত এবং পবিত্রতম এই দিনে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচছা জানাচ্ছি। একইসাথে খ্রিস্টধর্মের অনুসারী বিশে^র সকল মানুষের জন্য আমার অফুরান ভালোবাসা। এ উপলক্ষ্যে দেশবাসীকেও আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
খ্রিস্টধর্ম মতে, স্বল্পস্থায়ী জীবনে যিশু খ্রিস্ট মানুষকে আহবান করেছেন শান্তি, সাম্য আর ভালোবাসার পথে। হিংসা, দ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি। সংযম ও পরম সহিষ্ণুতা দিয়ে যিশু জয় করেছিলেন মানুষের হৃদয়। তিনি মানুষের সাম্যের কথা বলেছেন। শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন যিশু খৃষ্ট।
প্রতি বছর এই দিনে সারা বিশ্বের সাথে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুভ বড়দিন উদযাপন করেন। এই দিনের উৎসব আয়োজনে এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অংশ গ্রহণ করেন। এমন মাহেন্দ্রক্ষণে পরম শ্রদ্ধায় স্মরণ করছি, বাংলাদেশের উন্নয়ণের রুপকার ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-কে। তিনি সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করেছিলেন। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট গঠন করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপণ করেছিলেন।
সবার জন্য অসীম শুভ কামনা। শুভ বড়দিন।।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments