বেনাপোল প্রতিনিধি: মিথ্যা সংবাদ প্রকাশ ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবির তুহিন।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধান শিক্ষক তুহিন ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ অক্টোবর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে কমিটির সভাপতি মোস্তাফিজ জোহা সেলিম আমাকে মারধর করেছেন এমন মিথ্যা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের চালানো হয়। যা নিয়ে আমার এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তার সাথে আমার কোন দ্বন্দ্ব নাই এবং মারধরের কোন ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই। আমি সকলকে অনুরোধ করছি এ বিষয় নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য।
আমি এই মিথ্যা সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments