বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের নিমিত্তে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ১২টায় শ্রীমঙ্গলের শ্রীশ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ির নাট মন্দিরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বৈদ্য শচীর সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় এ সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপনসহ স্বাগত বক্তব্য দেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক শ্রীপদ দেব।
আরো বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি দ্বিজেন্দ্র লাল রায় ও সম্পাদক সমীরণ সরকার, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, কাউন্সিলর চয়ন কুমার রায়, কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায় ও সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, বাংলাদেশ পুজা পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, দেবাশীষ সেন গৌতম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল পূজা কমিটির সভাপতি ও সম্পাদকসহ সনাতনী ভক্তবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments