উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মাকে জুতাপেটা ও মারধর করার অভিযোগে ২ ছেলেকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ । মা সরস্বতী মন্ডলের অভিযোগের ভিত্তিতে ১৩ নভেম্বর রাতে এস আই তরুন কুমার অভিযান চালিয়ে ২ ছেলে শ্যামল মন্ডল (২৮) ও অমল মন্ডল (৪২) কে গ্রেপ্তার করে। ১৪ নভেম্বর তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়। পুলিশ সুত্রে জানা যায় উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের অমল মন্ডলের স্ত্রীর সাথে তার মা সরস্বতি মন্ডলের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে ১১ নভেম্বর সন্ধ্যায় ৩ ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল,বিমল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে মা সরস্বতি মন্ডল(৬২) কে জুতাপেটা করে বাড়ি থেকে টেনেহিচড়ে বের করে দেয়। এ সময় পিতা বিশ্বেস্বর মন্ডল(৬৮) বাঁধা দিলে তাকেও হামলা চালিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি বিভিন্ন সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, ১৩ নভেম্বর নির্যাতিত মা স্বরস্বতী মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করলে ঐ রাতেই ২ ছেলে শ্যামল ও অমল মন্ডলকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments