ফরিদপুর অফিস: পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। অপশক্তিকে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। সাম্প্রদায়িক রাজনীতি যারা করে, তাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে এদেশের রাজনীতি থেকে বিতারিত করতে হবে। তাদের বিতারিত করতে পারলে দেশের শান্তি ফিরে আসবে, আমরা শান্তিতে থাকতে পারব।
আজ সন্ধ্যায় জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ উন্নত জীবন পাক, বিশ্ব দরবারে মাথা উঁচু করে মর্যাদার আসনে আসীন হোক- এটা অনেকের সহ্য হয় না। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যারা ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম বলেন, অর্থনীতির সূচক এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য সব সূচকে প্রতিবেশীসহ অনেক দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করতে সব ধরনের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন তার সেই স্বপ্ন পূরণ হবেই। এজন্য জনপ্রতিনিধি, প্রকোশলী, কৃষক শ্রমিক, দিনমজুর সবাই একসঙ্গে কাজ করতে হবে।
উপ-মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে সারা বাংলাদেশের মতো শরীয়তপুর সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু সেতু হয়েছে। নড়িয়ায় এখন আর নদী ভাঙন নেই। সেখানে জয়বাংলা এভিনিউ ও সোনার এভিনিউ নামে পর্যটন এলাকা গড়ে তোলা হয়েছে। পদ্মা সেতুর নওডোবায় পয়েন্ট থেকে শরীয়তপুর হয়ে আলুর বাজার ফেরী ঘাট পর্যন্ত ফোর লেন সড়কের কাজ চলমান রয়েছে৷ শরীয়তপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। নড়িয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট অনুমোদন হয়েছে। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ এগিয়ে যাচ্ছে। ননএমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হয়েছে। আজকে শরীয়তপুরের কৃষিপণ্য ইউরোপের বাজারে রপ্তানি হচ্ছে। সবদিকে শরীয়তপুর এগিয়ে যাচ্ছে। এসব সম্ভব হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি ও অতিরিক্ত সচিব সামসুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল্লাহ হারুন পাশা, বর্তমান সাধারণ সম্পাদক ডা. ফারুক হোসেন শেখ, সহ-সভাপতি নুরে হেলাল, প্রকৌশলী ফজলুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মনির হোসেন, মহসিন বেপারী, সাংগঠনিক সম্পাদক প্রফেসর একেএম মুজাহিদুল ইসলাম প্রমূখ।
এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments