আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি পাশে থাকবে : ডা. রফিক

প্রকাশ : 22 Aug 2024
আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি পাশে থাকবে : ডা. রফিক

স্টাফ রিপোটার: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা সুস্থ না পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে। যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের পূর্নবাসন করবো। তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে যারা পঙ্গু হয়েছেন তাদের তালিকার কাজ আমরা শুরু করেছি।


বৃহস্পতিবার বিকালে তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখতে এসে তিনি এসব কথা বলেন। 


ডা. রফিক বলেন, ইতিমধ্যে তারেক রহমানের নির্দেশে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল, চক্ষু বিজ্ঞান হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালসহ রাজধানীর বিভিন্নস্থানে গিয়েছি এবং আর্থিক সহযোগিতা করেছি। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।


এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

সম্পর্কিত খবর

;