ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সনাতন ধর্মাবলম্বী মানুষের প্রধান উৎসব হিসেবে স্বতঃস্ফূর্ত আনন্দে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) এক বিবৃতিতে পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষসহ সকলকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই অঞ্চলের হাজার বছরের সামাজিক সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশের মানুষের অমূল্য সম্পদ। এই ঐতিহ্য রক্ষা করতে দেশের মানুষ সদা বদ্ধপরিকর। শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের একটি অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব এবং সামাজিক উৎসব হিসেবে ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে। প্রতিবারের মতো এবারও তা উৎসবমুখর হয়ে উঠবে বলে নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন।
সিপিবি নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তাহীনতা কিংবা শঙ্কা নিয়ে কখনো কোন উৎসব হয় না। ধর্ম ও জাতি নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিক রাষ্ট্রের কাছে নিরাপত্তা চায়। মানুষের মন থেকে সকল প্রকার শঙ্কা ও ভয় দূর করা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত সরকারের অপরিহার্য দায়িত্ব। নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎসব শঙ্কামুক্ত ও স্বতঃস্ফূর্ত আনন্দে উদযাপন করতে প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সিপিবি নেতৃবৃন্দ সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সকল রাজনৈতিক দলকে আসন্ন শারদীয় দুর্গোৎসব সামনে রেখে সচেতন ভ‚মিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments