স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আদালতে রায়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করায় অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং সাবেক কাউন্সিলর মির্জা খোকন উপস্থিত ছিলেন।
রবিবার রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানান তিনি। গত ২৭ মার্চ আদালতের রায়ে মেয়র পদ ফিরে পাওয়ার পর মির্জা আব্বাসের বাসায় দোয়া নিয়ে যান ইশরাক হোসেন।
এসময় মির্জা আব্বাস বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিল। ইশরাক আমার সন্তানের মত। আমি বিশ্বাস করি ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা, যানজট, ড্রেনেজ, স্যুয়ারেজ, অবৈধ দখল মুক্ত করে নাগরিক জীবনে সকল সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবে।
তিনি বলেন, সিটি নির্বাচনের সময় আওয়ামী লীগ ভোট কারচুপি করে ইশরাককের জয় ছিনিয়ে নেয়। আদালতের মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণ হয়েছে। এজন্য শুকরিয়া জানাই।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments