সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিজের ঘরের ছাদে বাগান তৈরি করে সফলতা পেয়েছেন ডাক্তার খালেদ আহমদ।
প্রায় ৭০ প্রজাতির গাছ নিয়ে গঠিত এ বাগানে ফলেছে নানান ধরণের মৌসুমি ফল। প্রায় ৩২০০ স্কয়ার ফিটের ছাদে বিভিন্ন ধরণের মৌসুমি ফল ছাড়াও রয়েছে ননী ফলের মতো ঔষধি গুনা গুন সমৃদ্ধ ফল। ফলের পাশাপাশি নিত্যদিনের সবজির চাহিদা মেটাতে ফলিয়েছেন নানান ধরাণের সবজি।
ফলের মধ্যে কয়েক প্রজাতির আম,চেরি ফল,মাল্টা,আপেল,তরমুজ,পেয়ারা,ডালিম,থাই জাম্বুরা সহ দেশী-বিদেশী বেশ কয়েক প্রজাতির ফল ধরতে দেখা যায়।
ডা. খালেদ আহমদের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামে। তিনি পেশায় একজন ডাক্তার। ডাক্তারি পেশার পাশাপাশি শরির সুস্থ রাখতে ছাদ বাগান তৈরি করেছেন বলে জানান তিনি।
খালেদ বলেন,আমার হাই প্রেসার রয়েছে,কলেস্টেরলের মাত্রা বেশি,যেহেতু পরিশ্রমের কাজ করার সুযোগ পাই না,তাই ছাদ কৃষি শুরু করলাম,এতে পরিশ্রম করার সুযোগ পাচ্ছি,পাশাপাশি বিভিন্ন ধরণের মৌসুমি ফল নিজে ফলিয়ে খেতে পারছি।
বর্তমানে একেবারে অর্গানিক পদ্ধতিতে চাষ করলেও খালেদ বলেন, কীটনাশক না দেয়ার কারণে অনেক গাছে পোকা ধরতে শুরু করেছে,তাই কীটনাশক ব্যবহারে বাধ্য হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
ডা.খালেদ জানান,বিভিন্ন প্রজাতির এই গাছ তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন,এমনকি অনেক গাছ অনলাইন থেকে অর্ডার দিয়েও এনেছেন।
নতুন কেউ যদি ছাদ বাগান করতে চায় তাহলে তার কি করা উচিত এমন প্রশ্নে খালেদ বলেন,প্রথমত তার ইচ্ছাশক্তি থাকতে হবে,যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে সে এ কাজে সফল হতে পারবে। তবে কৃষি বিষয়ে কিছু জ্ঞান অর্জন করতে হবে,তিনি বলেন এসব বিষয়ে আজকাল ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments