সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি : জামালপুরে সদর উপজেলায় চেকপোষ্ট বসিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৯৯ বোতল ফেন্সিডিল‘সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্প।
শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী।
এর আগে গতকাল রাতে জামালপুর পৌরসভার ফুলবাড়ীয়া দড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. মজিবর রহমান (৫৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মধ্য ভরতের ছড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া দড়িপাড়া এলাকায় চেকপোষ্ট করাকালীন একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে থামার সংকেত দিলে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে থামে। এ সময় উক্ত মোটরসাইকেলটির চালককে তল্লাশিকালে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ পাঁচ হাজার ছয়শত ত্রিশ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক অবৈধ বাজার মূল্য নিরানব্বই হাজার টাকা।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments