আমতলী (বরগুনা) প্রতিনিধি।। উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রোকনুজ্জামান খান, আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ মিলিত হয়েছেন। ১৯ মে সোমবরর বিকাল ৩ : ৩০ টায় উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ এ আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, রেজাউল করিম, সাবেক সভাপতি শাহবুদ্দিন পান্না, সহ সভাপতি জসিম উদ্দিন হাওলাদার,সহ সভাপতি সৈয়দ নূহুউল আলম নবীন, সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান সুমন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মাতুব্বর, কল্যান ট্রাস্ট সম্পাদক, সাফায়েত আল মামুন, সদস্য কেএম সোহেল উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও পরামর্শ শোনেন। তিনি বলেন, আপনারা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা ছাড়া একটি সুন্দর ও সমৃদ্ধ আমতলী গড়া সম্ভব নয়। তিনি আরও যোগ করেন, আমি এখানে সেবক হিসেবে এসেছি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই।
সাংবাদিকরা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন। তারা বিশেষ করে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ইউএনও মো: রোকনুজ্জামান খান সাংবাদিকদের বিষয় গুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।
উপস্থিত সাংবাদিক বৃন্দ নতুন ইউএনও-কে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, ইউএনও-এর গতিশীল নেতৃত্বে আমতলী আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের একটি শক্তিশালী যোগসূত্র স্থাপিত হবে। সাক্ষাৎ শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সকলের সম্মিলিত ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments