চট্টগ্রাম অফিস: জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে টানা চতুর্থ-বার জয় পেলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে মুহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৫ হাজার ১৪১ ভোট।
আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন। আনোয়ারায় ১১টি ইউনিয়ন ও কর্ণফুলীতে ৫ টি ইউনিয়ন - মোট ১৬টি ইউনিয়নে ১১৮টি কেন্দ্র ছিল।
রোববার ভোট গ্রহণ শেষে সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মাননীয় মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ 'ডিজিটাল বাংলাদেশ'-এর আওতায় বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমের নেতৃত্বদান করছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments