স্টাফ রিপোর্টার: দেশের লিগ্যাল সিস্টেম থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।তিনি বলেন, যদি দেশের আইন-আদালত আমাকে বলে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করতে, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করবো।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে ভারত ফেরত দিবে কিনা, সেটা তাদের ব্যাপার।তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, সেঅনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা।কিন্তু সেদেশেও লিগ্যাল প্রসেস থাকে এবং লিগ্যাল প্রসেস অনুযায়ীই ফেরত আনার চেষ্টা করতে হবে।
‘শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি ঠিক কী হিসেবে বা কোন স্ট্যাটাসে ভারতে আছেন’ --এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবিষয়ে ভারতকে জিজ্ঞাসা করুন, তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন।
বাংলাদেশে ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দেখুন এটাতো অনস্বীকার্য যেকোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে একটু অস্থিরতা থাকতেই পারে।আমাদের এখানেও ল অ্যান্ড অর্ডার নিয়ে একটু সমস্যা ছিলো, সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি।এখন আস্তে আস্তে সব নরমাল হয়ে আসবে।এবং তারাও (ভারতীয়রাও) আসবেন, কারণ যে প্রজেক্টগুলো চলমান আছে সেগুলোতো আমাদেরকে শেষ করতে হবে।
উপদেষ্টা বলেন, আমার মনে হয় ভারতীয়রা একধরনের ভীতির মধ্যে আছেন।এভীতি থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন।
ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সর্বশেষ সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এমওইউ চূড়ান্ত চুক্তিনা।কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা, সেটি আমরা দেখতেই পারি।দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা তাই করব।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা--এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে।তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments